পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর চারঘাটে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মধু ওরফে বানীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হলিদাগাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাগে রাখা চারটি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলিসহ মধুকে গ্রেফতার করা হয়। মধু চারঘাটের টাঙ্গন এলাকার মকসেদ আলী ম-লের ছেলে। সে একজন অস্ত্র ব্যবসায়ী।