বান্দরবানে হাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে অসাবুন ত্রিপুরা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের আট নম্বর বেকিছড়া মুখ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, গত রাতের দিকে ১০/১২টি বন্য হাতি লোকালয়ে চলে আসে। ভোরে হাতির পাল ওই এলাকার বেশ কয়েকটি কাঁচা ঘর ভেঙে দেয়। একপর্যায়ে হাতির পাল অসাবুন ত্রিপুরার ঘরে আক্রমণ চালায়। এসময় ঘরের অন্যানরা পালিয়ে বাঁচলেও অসাবুনকে আছড়ে মারে হাতির দল।
 
লামা থানার ওসি ইকবাল হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।