বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল বিকাল চাটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
 
অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শুক্রবার সকাল ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।-বাসস।