অক্ষয় খান্নার ফেরা

 
চার বছর পর রূপালি পর্দায় ফিরছেন অক্ষয় খান্না। সর্বশেষ তাকে ২০১২ সালে ‘গলি গলি চোর হ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল। এবার ‘ডিশুম’ ছবি দিয়ে ফিরছেন তিনি।
 
সাংবাদিকদের অক্ষয় বলেছেন, ব্যক্তিগত কারণে আমি এতোদিন দূরে ছিলাম। কিছু সময় কাজ করতে পারিনি। ‘ডিশুমে’র মাধ্যমে ফিরতে পেরে আনন্দিত। চলতি বছর আরো কয়েকটি ছবিতে কাজ করব।
 
রোহিত ধাওয়ান পরিচালিত ছবিতে ৪১ বছর বয়সী অক্ষয় ওয়াঘা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন, যে ভারত ও পাকিস্তানের সেমি-ফাইনাল ম্যাচ শুরুর আগে ভারতের ভারতের সবেচেয়ে ভাল খেলোয়াড়কে অপহরণ করে।

‘বর্ডার’, ‘তাল’ ও ‘রেস’ ছবিতে অভিনয় করা অক্ষয় বলেছেন, তিনি সবসময়ই গণমাধ্যমকে ভয় পান। এজন্য নতুন করে গণমাধ্যমের সামনে ভয় পাওয়ার কিছু নেই।
 
‘ডিশুম’ ছবিতে আরো অভিনয় করেছেন জন আব্রাহাম, বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটি আগামী ২৯ জুলাই মুক্তি পাবে।