মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া থেকে ৬ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় সোনাদিয়ার প্যারাবন থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়েছে।
আটক ৬ জন হলেন- নাছির উদ্দিন (২৭), মোহাম্মদ ফজলু (২৪), রেজাউল করিম (৩০), মোহাম্মদ কামাল (২০), মোহাম্মদ বেলাল (২৪) ও শহিদুল ইসলাম (২৮)। এদের সবার বাড়ি পার্শ্ববর্তী কুতুবদিয়া উপজেলায়।
আটক হওয়া ছয়জন চিহ্নিত জলদস্যু। তারা সাগরে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান।