জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজন দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মাসুদ রানা (৩২) উপজেলার পাটাবুকা গ্রামের রেজওয়ান আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের আটাপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার দেওগাঁওয়ের আকরাম আলীর ছেলে আজাহার (৩৫), তফিপাড়ার তোফাজ্জলের ছেলে বাবু (৩৫) ও দুলাল ফকিরের ছেলে শামীম (৩২)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।