চট্টগ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে মহিউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মেম্বার প্রার্থীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে স্থানীয় পিবিএন ব্রিকফিল্ডে এই ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, একটি মোবাইল চুরির অভিযোগে মহিউদ্দিনের ওপর নির্যাতন চালানো হয়। আজ সকালে তিনি নিহত হন বলে এলাকাবাসী জানান।
লোহাগাড়া থানা ওসি মোহম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।