সুন্দরবন থেকে শিকার করে আনা বিরল প্রজাতির তিন হাজার পাখি উদ্ধারের পর আবার বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধাকৃত পাখির মধ্যে আাড়াই হাজারের বেশি মুনিয়া রয়েছে। বাকিগুলো টিয়া ও ঘুঘু।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদ বলেন, দুপুরে গোপন সংবাদ পেয়ে আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের মশারি ও খাঁচার ভেতর থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে পাখিগুলোকে সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।