১৫০০ তরুণের কর্মসংস্থানে বিওয়াইএলসি’র নতুন প্রকল্প

দেশের ১৫০০ জন বিওয়াইএলসি গ্র্যাজুয়েটদেরকে দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ইন্টার্নশিপ এর সুযোগ করে দিতে চালু হলো ‘অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট’ (ওপিডি) নামে নতুন এক প্রকল্প।
 
বৃহস্পতিবার বাংলাদেশ ইয়ুথ লিডার শিপ সেন্টার (বিওয়াইএলসি) এর হেডকোয়ার্টারে আগা খান ফাউন্ডেশন বাংলাদেশ (একেএফবি) এর সাথে একটি তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হয়।
 
এই চুক্তির মাধ্যমে বিওয়াই এলসি ‘লিংকিং ইয়ুথ টু এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়ন করবে এবং ‘অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট’ (ওপিডি) নামক এক নতুন প্রোজেক্টের সূচনা করবে।
 
রিযওয়ান আদিত্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তার কারণেই এই উদ্যোগ সম্ভব পর হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়।
 
ওপিডির গুরুত্ব সম্বন্ধে বিওয়াই এসি'র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ বলেন, “বিগত সাত বছর ধরে বিওয়াইএলসি ২৭০০ এর বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব এর উপর প্রশিক্ষণ দিয়ে আসছে। এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের প্রাক্তণ শিক্ষার্থীদের অধিকতর উন্নয়নে অবদান রাখতে পারবো যা তাদের কর্মজীবনে পরিবৃত্তি আরো সহজতর করবে।’
 
একেএফ বাংলাদেশ এর প্রধান নির্বাহী অফিসার সালিমা কাসাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘ভাল চাকরিতে যোগদানের জন্য আমরা একসাথে তরুণদের নেতৃত্ব এবং পেশাদারী দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছি।’
 
আগামী তিন বছরে এই উদ্যোগ ৬৫০০ তরুণদের সাথে পেশাদারী উন্নতির লক্ষ্যে কাজ করবে।