আগে থেকেই গুঞ্জন চলছিলো এ মৌসুমের শেষেই ক্লাব ছেড়ে দিবেন বার্সার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে এই ঘোষণা দেয় বার্সেলোনা।
এবার গুঞ্জন চলবে আলভেজ কোথায় যাচ্ছেন। এদিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ইতালির সবচেয়ে সফল এই দলের সামনের বারের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়। েএজন্যই অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছে ওল্ড লেডিরা। সেক্ষেত্রে আলভেজই তাদের প্রথম পছন্দ।