দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আরও জোরালো করার লক্ষ্যে সরকার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ৯১ কোটি টাকা বরাদ্দ করেছে।
মোট বরাদ্দের মধ্যে ৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অনুন্নয়ন খাতে এবং ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উন্নয়ন খাতের জন্য। বিদায়ি ২০১৫-১৬ অর্থবছরের জন্য মোট ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে বিদায়ি বছরের চেয়ে ২৮ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, বিদায়ি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে দুদক-এর জন্য ৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।