বাজেট পেশ কে অভিনন্দন জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট পেশ কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলটি যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে জিপিও হয়ে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান আরিফসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ানের নেতারা।