সম্পূরক শুল্কহার ও মূল্য সংযোজন কর (মূসক) কমানোর প্রস্তাবে কমতে পারে দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, স্ট্যাবিলাইজার, এলপিজি সিলিন্ডার, ওষুধশিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্মার্ট কার্ডের যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টার, ফায়ার বোর্ড, কফি মেট, পেট্রোলিয়াম জেলি ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশ ইত্যাদি।
যেসব পণ্যে দাম কমতে পারে
মোটরসাইকেল: শর্তসাপেক্ষে সম্পূরক শুল্ক হ্রাস করে দুই বছরের জন্য ৪৫ শতাংশ থেকে ২০ শতাংশে ধার্য এবং যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি শুল্ক সুবিধা প্রস্তাব করায় সিকেডি (আমদানিকৃত যন্ত্রাংশ সংযোজিত) মোটরসাইকেলের দাম কমবে। আর হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি পাচ্ছে পুরনো গাড়ি আমদানিকারকরা। এর সঙ্গে হাইব্রিড গাড়ির সিসিস্ল্যাব ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে হাইব্রিড গাড়ির দাম কমতে পারে।
নির্মাণ সামগ্রী: দাম কমতে পারে নির্মাণ খাতে বোলডার স্টোন, ক্রাসড স্টোন, বিলেট, অ্যাঙ্গেল, বিটুমিন কয়লা, ফ্লাই অ্যাশ ও লুব্রিন্টে ওয়েলের।
পেট্রোলিয়াম জেলি, প্যারাফিন ওয়াক্স, গ্লু, গাম রেজিন, পলিসল্ট, রিফ্যাক্টরি সিমেন্ট, ইউরিয়া রেজিন, অ্যাডহেসিভ টেপ, সিম ও স্মার্ট কার্ডের পিভিসি শিট ও ৫ হাজার লিটারের কম এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে। ব্যয় কমতে পারে সাইবার সিকিউরিটি যন্ত্রাংশ, আনপ্রিন্টেড পিভিসি, বায়োগ্যাস ডাইজেস্টার, ফাইবার গ্লাস, ওষুধ শিল্পে ব্যবহূত ফ্রিজ ও চিত্তবিনোদনের রাইডে।
কর রেয়াত সুবিধা দেয়ায় দাম কমতে পারে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, দরজা, প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং উপকরণের যন্ত্রপাতি, স্প্রিংকলার, ভিডিও কনফারেন্স ডিভাইস, এলসিডি ও এলইডি প্যানেল, এলইডি ল্যাম্প-বাল্ব-টিউব, জরুরি লাইট, কৃষি যন্ত্রাংশ তৈরিতে টিউব, পাইপ, স্ক্র, নাট-বল্টু, বল-বেয়ারিংসহ যন্ত্রাংশের পার্ট, কাঁচা রাবার, রাবার প্রসেস ওয়েল ও আমদানি করা পোল্ট্রির খাবারের। এছাড়া তৈরি পোশাক শিল্পের কাটিং টেবিলে মূলধনী যন্ত্রপাতির রেয়াতি সুবিধা প্রদানেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।