সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এরা হলেন, নরসিংদীর বেলাবো থানার বাসিন্দা ট্রাক চালক মো. মোশাররফ হোসেন (৫৫) ও সহকারী মো. আপেল (৪৫)।
 
শুক্রবার সকালে বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা একটি টিনবোঝাই ট্রাককে মাগুরামুখী একটি হাঁস বহনকারী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হাঁস বহনকারী ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
 
ফরিদপুর হাইওয়ে থানার এসআই মো. খায়রুজ্জামান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।