তাহিরপুরে মেম্বার প্রার্থীকে গলা কাটা অবস্থায় উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের এক প্রার্থীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।    গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সূর্যেরগাঁও গ্রামের জানকি দাসের ছেলে প্রদীপ দাস (৩৫) ইউনিয়নের ৬নং ওর্য়াডের মেম্বার প্রার্থী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ছয়টায় প্রদীপ দাস প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ি সংলগ্ন টয়লেটে যায়। পরে পরিবারের লোকজন টয়লেটের ভিতর থেকে তাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।