সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

 
 
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে সোয়া চারটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের রওনা হন।
 
স্থানীয় সময় রাত আটটায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সৌদি বাদশাহ সালমান দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।
 

ছোট বোন শেখ রেহানা এবং পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।