ফেভারিট তকমা নিয়ে কোর্টে নেমেও র্যাংকিংয়ের ৬০ নম্বরে থাকা ইউলিয়া পুতিন্তসেভার বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়লেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।
প্রথম সেটেই হেরে যান এই মার্কিন টেনিস তারকা। তবে পরের দুই সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেন মার্কিন টেনিস তারকা।
শুক্রবার রোলা গারো স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা। জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ড ২২টি সিঙ্গেল গ্র্যান্ড স্লাম ট্রফি ছোঁয়া আর দুই ম্যাচ দূরে ৩৪ বছর বয়সী এ টেনিস তারকা।
সেমিফাইনালে র্যাংকিংয়ের ৫৮ নম্বরে থাকা ডাচ তরুণী কিকি বার্টেনসের বিপক্ষে কোর্টে নামবেন সেরেনা।