'২০১৫ সালে বাংলাদেশে জঙ্গি হামলা বেশি হয়েছে'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত কয়েক বছরের তুলনায় ২০১৫ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলা বেশি হয়েছে। তাদের তথ্য অনুযায়ী গত বছর বিশ্বব্যাপী হামলার সংখ্যা ২০১৪ সালের তুলনায় ১৩ শতাংশ কম হলেও বাংলাদেশসহ আফগানিস্তান, মিশর, ফিলিপাইন, সিরিয়া ও তুরস্কে হামলার সংখ্যা ও হতাহতের সংখ্যা বেড়েছে।  
 
এসব হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, যে দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতা কম সেই দেশগুলোর জনগণের হতাশাকে জঙ্গি সংগঠনটি কাজে লাগাচ্ছে।
 
গত বছর পাঁচ দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায়।
IMG0
যুক্তরাষ্ট্রের তথ্যমতে ভারত ও আফগানিস্তানে গত বছর সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। বিশ্বব্যাপী ১১ হাজার হামলার মধ্যে এই দুই দেশের সীমান্ত এলাকাতেই প্রায় অর্ধেক হামলা হয়।
 
অপরদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর আইএস জঙ্গিরা বিভিন্ন দেশের নাগরিকদের লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালায়। সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান এবং লিবিয়া বাদেও আরো ১১টি দেশে হামলা চালিয়েছে আইএস।
 
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত বছর ১১ হাজার ৭৭৪ টি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হামলায় মোট ২৮ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। আর আহত হয়েছে আরো ৩৫ হাজারের বেশি মানুষ। সূত্র: বিবিসি