বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন শাখার যুগ্ম সম্পাদক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাইদ এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, বিএনপি হলো অপরাধী দল। ওরা জেনে শুনে বার বার অপরাধ করছে ওদের কোন ক্ষমা নাই। ভূল এবং অপরাধ এক নয়। বাংলাদেশের অপরাধী একজন খালেদা জিয়া। উনি বার বার জেনে শুনে মিথ্যাচার করছেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন বিএনপির জন্মই মিথ্যাচার দিয়ে, সেই জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন, যে অপরাধের কোন ক্ষমা নাই।
তিনি বলেন, রাজনীতির সহজ পাঠ দাবি আদায়ের লক্ষে রাজপথে মিছিল করতে হবে, পুলিশের নির্মম প্রহারকে বরন করতে পারলেই জনতার ভালবাসা পাওয়া যাবে। বিলেতের হেড অফিসে বসে মিথ্যাচার করলে, যড়যন্ত্র করলে ক্ষমতায় যাওয়া যাবে না।
উক্ত মিলাদে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, মো. আতাউর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, যুবলীগ দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, নাজমুল হোসেন টুটুল, আলী আকবর বাবুল, এনামুল হক আরমান, মোরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ।