তাজ রহমান পুনরায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের অন্যতম সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন তাজ রহমান।
 
বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষনা করে দলটি। তাজ রহমান নব্বইয়ের দশকের সফল ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা। তিনি জাতীয় পার্টির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালন করে দলের চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের আস্থা ও অর্জন করেছেন।