অাশুগঞ্জে অস্ত্রের মুখে ব্যালট-সিল লুট

ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্রের মুখে একটি ভোটকেন্দ্র থেকে চেয়ারম্যান পদের ব্যালট ও কয়েকটি সিল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
অাগ্নেয়ান্ত্র হাতে একদল যুবক নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট ও সিল লুট করে নিয়ে যায় বলে জানানো হয়েছে।
 
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. কবীর হোসেন জানান, সোয়া ১০টার পর হঠাৎ করে ৩০/৪০ জনের একদল যুবক কেন্দ্রের সাতটি বুথে ঢুকে অস্ত্রের মুখে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট (সাদা রঙের) ও কিছু সিল লুট করে।
 
এ সময় দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর ছয় বান্ডেল (৬০০) ব্যালট নিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অাব্দুল্লাহ অাল মামুন স্ট্রাইকিং ফোর্সসহ ওই কেন্দ্রে ছুটে যান।
 
ব্যালট ও সিল লুটের বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অাব্দুল্লাহ অাল মামুন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।