সিলেট বিমানবন্দরে গুলিসহ আটক ১

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ রাউন্ড শটগানের গুলিসহ এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
 
শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।
 
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা একটি বিমানে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আবদুস সবুর। সকাল ১০টার দিকে তার লাগেজ স্ক্যানিং করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
 
ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কমিশনার একে এম আবুল বাশার জানান, গুলিসহ যুক্তরাজ্য প্রবাসী সবুরকে আটক করা হয়েছে।