ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য জিম্বাবুয়ে দলের অধিনায়ক মনোনীত হয়েছেন গ্র্যায়েম ক্রিমার। গত মাসে অধিনায়কের পদ হারানো হ্যামিল্টন মাসাকাদজা অবশ্য তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ দলে জায়গা ধরে রেখেছেন।
এদিকে পিঠের ইনজুরির কারনে সিরিজ থেকে বাদ পড়েছেন মিডিয়াম পেসার তিনাশে পানইয়ানগারা। তার স্থানে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ছয় ওয়ানডে ও সাতটি টি২০ ম্যাচ খেলা তোরাই মুজারাবানি। ক্রিমারের লেগ স্পিনের সাথে আরো যোগ হয়েছেন বাহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই সিসোরো ও টিমিসেন মারুমা। এছাড়া পেসার হিসেবে দলে আছেন টেন্ডাই চাতারা, ডোনাল্ড তিরিপানো ও নেভিল মাডজিভা। এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, সিন উইলিয়ামস ও ক্রেইগ এরভিনকে যথারীতি থাকছেন টপ ও মিডল অর্ডারে।
আগামী ১১-১৫ জুন পর্যন্ত ওয়ানডে ও ১৮-২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে টি২০ সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।-বাসস।