মাগুরার শালিকা উপজেলায় বিপুল পরিমাণ থান কাপড় জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়পাড়া গ্রামের সড়কে ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে চুয়াডাঙ্গাস্থ (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ এসব কাপড় জব্দ করে।
৬-বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল আমির মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসব কাপড়ের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।