কারিনার সঙ্গে ছবি তুলতে নারাজ শহিদ

 
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সাবেক প্রেমিক জুটি কারিনা কাপুর খান ও শহিদ কাপুর। বর্তমানে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কারিনার সঙ্গে একসাথে ছবি তোলার বিষয়টি ইচ্ছা করেই নাকি এড়িয়ে যাচ্ছেন শহিদ।
 
এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ‘উড়তা পাঞ্জাবে’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে একজন আরেকজনকে নাকি এড়িয়ে চলেছেন। সেখানে আলিয়া ভাট, পরিচালক অভিষেক চৌবেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
একই ছবির প্রচারণার জন্য একটি রেডিও স্টেশনে গিয়েছিলেন শহিদ। সেখানে তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাস করা হয়েছিল। উত্তরে শহিদ জানান, আমাকে শুধু বলুন দুইজন মানুষের মধ্যে আপনি কি বেমানান দেখেছেন? এটাই যে আমরা একজন আরেকজনকে নির্দিষ্টভাবে দেখছি না?
 
শহিদ-কারিনার দূরে দূরে থাকার বিষয় ও একসঙ্গে ছবি না তোলার বিষয়টি উল্লেখ করা হলে উত্তরে তিনি বলেন, কারণ আমি ও কারিনা যদি একসঙ্গে ছবি তুলি তবে মানুষ এটা নিয়েই লিখবে আর এটি নিয়েই কথা বলতে থাকবে।
 
আগামী ১৭ জুন ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি মুক্তি পাবে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।