গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির কমপক্ষে ২০ জন আহত হন। শনিবার বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাওজোর মহাসড়ক পুলিশ এসআই মো. আরিফ হোসেন খান জানান, বিকালে ঢাকা-কাপাসিয়া রুটে চলাচলকারী রাজদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাস কাপাসিয়া যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নিতে যায়। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঐ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ির অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ৮-১০ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।