জুভেন্টাসেই যাচ্ছেন দানি আলভেজ

আগে থেকেই গুঞ্জন ছিলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিচ্ছেন দানি আলভেজ। এবার নিজেই এ খবর নিশ্চিত করলেন এই ব্রাজিলিয়ান তারকা।  একইসঙ্গে ইতালির সিরি আ চ্যাম্পিয়নদের ইউরোপে সাফল্য এনে দেওয়ার প্রত্যয়ের কথাও জানান তিনি।
 
গত বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী আলভেসের বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত করে কাতালান ক্লাবটি। ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে যাওয়া আলভেজ বলেন, ‘আমি সব সময়ই সুখী, কিন্তু এখন আমি আরও সুখী। জুভেন্টাসে যোগ দেয়া নিয়ে আমি খুব খুশি। আমি ইউরোপ আর ইতালিতে জিততে চাই।’
 
তিনি আরো বলেন, ‘বার্সেলোনার হয়ে আমি অনেক শিরোপা জিতেছি, কিন্তু এখন ইতালিতে উপভোগ করার সময় এবং জুভেন্টাসকে ইউরোপের শীর্ষে ফেরানোর চেষ্টা করার সময়।’