১৯৬৪ সালে সবাইকে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে সর্বকালের সেরা বক্সার ইসলাম গ্রহণ করেন। নিজের বাবা মা-র দেয়া নাম ক্যাসিয়াস মার্সেলাস কে-কে ‘আমার দাস নাম’ উল্লেখ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘মোহাম্মদ আলী’।
আফ্রিকান আমেরিকান মুসলিমদের নেশন অব ইসলামের সঙ্গে মোহাম্মদ আলীর যোগাযোগ শুরু হয় ১৯৬১ সালে। এই আন্দোলনের অন্যতম নেতা ম্যালকম এক্স তার আধ্যাত্মিক গুরু হয়ে ওঠেন। এমনকি সংক্ষিপ্ত সময়ের জন্য নিজেকে ক্যাসিয়াস এক্স বলেও উল্লেখ করতে থাকেন। পরে ১৯৬৪ সালে ইসলাম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম গ্রহণ করেন তিনি।
ক্যাসিয়াস ক্লে নামেই গণমাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাই গণমাধ্যমও তাকে এই নামেই ডাকছিল তখনো। আর তাতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, ক্যাসিয়াস ক্লে একটা দাসের নাম। আমি এটা বেছে নেইনি এবং এটা আমি চাইও না। আমার নাম মোহাম্মদ আলী, একজন মুক্ত মানুষ। এর অর্থের আল্লাহর প্রেমিক, এবং আমি চাইবো যখন মানুষ আমার সঙ্গে কথা বলবে তখন আমি চাইবো তারা আমাকে এই নামে ডাকুক।
১৯৭৫ সালে আলি নেশন অব ইসলাম থেকে মূলধারার সুন্নি ইসলাম গ্রহণ করেন।
শুক্রবার সর্বকালের সেরা এই বক্সার না ফেরার দেশে চলে গেছেন। ৩০ বছর ধরে পার্কিনসন রোগের সঙ্গে লড়াই করে নিঃশ্বাস-জনিত সমস্যার কারণে অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আলীর শেষকৃত্যানুষ্ঠান কেন্টাকি অঙ্গরাজ্যে তার জন্মশহর লুইসভিলে অনুষ্ঠিত হবে।