রংপুরে মাদ্রাসা ছাত্র খুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সুমন মিয়া (১৫) নামে এক নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের চুল্লাখষ্টিপাড়ার একটি ইউক্লিপটাস বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমন একই গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় পাটগ্রাম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া স্থানীয় এক সমবায় সমিতিতে ক্যাশিয়ারের দায়িত্বে ছিল।
 
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুমন। শনিবার দুপুর পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় এক কৃষক লাশটি দেখে নিহতের পরিবারকে জানায়। দুই হাত-পা বাঁধা সুমনের লাশটি গাছের সঙ্গে বাঁধা ছিল। তার পুরুষাঙ্গ কাটা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।