মোহাম্মদ আলীর মৃত্যুতে পেলের শোক

সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্বকালের সেরা ফুটবলার পেলে। তিনি বলেছেন, মোহাম্মদ আলী তার বন্ধু ও আইডল।
 
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইনস্টাগ্রামে তার ও মোহাম্মদ আলীর সেই বিখ্যাত সাক্ষাতের ছবি পোস্ট করে পেলে বলেন, তার মৃত্যুতে ক্রীড়া বিশ্বের অনেক বড় ক্ষতি হল। মোহাম্মদ আলি আমার আইডল ও হিরো। আমরা এক সঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং সবসময় আমাদের মধ্যে ভালো সংযোগ ছিল। এই দুঃখে আমি মুহ্যমান।
 
পেলে যোগ করেন, আমি আশা করি সে স্রষ্টার কাছে শান্তিতে আছে। তার পরিবারকে আমার ভালোবাসা। গোল.কম।