খুলনার ঘাটভোগ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাধন কুমার অধিকারী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। শনিবার সন্ধ্যায় প্রকাশিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
 
বেসরকারি ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে সাধন কুমার অধিকারী পেয়েছেন ১০ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ও বর্তমান চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান পেয়েছেন ৮ হাজার ৮৯৪ ভোট।