খেজুরে পোকা, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

 
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির অভিযোগে আল মদিনা নামে এক ফলের আড়তকে এক লাখ টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানটি মালিকের নাম বাবু শেখ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ির উত্তর কুতুবখালী মার্কেটে র্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। আলজেরিয়া, ইরাক ও তিউনিশিয়ার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মেয়াদ উত্তীর্ণ, ছত্রাক ও পোকামাকড় আক্রান্ত খেজুর বিক্রি করা হচ্ছিল।
 
তিনি আরো জানান, আল মদিনার কার্টনে খেজুর নোংরা ও ছত্রাক আক্রান্ত ছিল। ফল আড়তের ভেতরও ছিল পোকা মাকড়। কিন্তু তারপরও ব্যবসায়ী নষ্ট খেজুর বিক্রি করছিল। মালিক বাবু শেখ দোষ স্বীকার করায় এক লাখ টাকা জরিমানা ও নষ্ট খেজুর জব্দ করা হয়। তিনি আরও জানান, একই সময় যাত্রাবাড়ীর বেশ কয়েকটি ফলের আড়তের আম এবং আপেলের ২৪টি নমুনা পরীক্ষা করেন বিএসটিআই’র বিশেষজ্ঞ দল। কিন্তু কোনটিতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।