নাটোরে বিজয়ী হলেন যারা

বাগাতিপাড়া তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
 
জামনগর আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া সদর ইউনিয়নে মজিবুর রহমান, ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নে অধ্যক্ষ জহুরুল ইসলাম। এছাড়া এর আগে দয়ারামপুর ইউনিয়নে আগে আওয়ামী লীগ প্রার্থী মাহাবুর ইসলাম মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
গুরুদাসপুরে ছয় ইউনিয়নে পাঁচটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিয়ারঘাট ইউনিয়নে আওয়ামী লীগের অধ্যাপক মোজাম্মেল হক, খুবজীপুর ইউনিয়নে মনিরুল ইসলাম দোলন, মশিন্দা ইউনিয়নে মোস্তফিজুর রহমান, ধারাবারিষা ইউনিয়নে আব্দুল মতিন, চাপিলা ইউনিয়নে আলাল উদ্দিন ভুট্টু এবং নাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত রানা লাবু বিজয়ী হয়েছেন।