শিবগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৩

জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে লিলু মিয়া (২৫), চাঁনমিয়ার ছেলে আইয়ুব আলী (২৪) ও আব্দুর রহিম (২৫)। তবে আব্দুর রহিমের বাবার নাম জানা যায়নি।
 
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আকতার জানান, মুরাদপুর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা চন্ডিহারার দিকে যাওয়ার সময় মুরাদপুর নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় দুইজন আহত হন।