নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে হাটবাড়িয়া জমিদার বাড়ির সম্পত্তি রক্ষার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাটবাড়িয়া জমিদার বাড়ির সম্পত্তি রক্ষা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এ মতিন। এ সময় আরো বক্তব্য রাখেন এডভোকেট নজরুল ইসলাম, কাজী হাফিজুর রহমান, মলায় কান্তি নন্দী প্রমুখ।
এ সময় বক্তারা জানান, নড়াইলে হাটবাড়িয়া জমিদার বাড়ির সম্পত্তি সরকারি হলেও একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে অবৈধভাবে মিথ্যা তথ্যদিয়ে আদালত থেকে নিজেদের করে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তরা হাটবাড়িয়া জমিদার বাড়ির সম্পত্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।