মোহাম্মদ আলির সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন অমিতাভ

 
বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলির মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো বিশ্ববাসী। এ থেকে বাদ নেই বলিউড তারকারাও। তেমনি একজন অমিতাভ বচ্চন। মোহম্মদ আলির স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছেন, আলির সঙ্গে নাকি বলিউডে একটি ছবি করতে চেয়েছিলেন বিগ বি। 
 
শনিবার গণমাধ্যমকে অমিতাভ জানিয়েছেন,  ১৯৭৯ সালে লস অ্যাঞ্জেলসের বেভারি হিলে মোহম্মদ আলির বাসায় গিয়েছিলাম। প্রকাশ মেহরাজি আমাদের নিয়ে একটি ছবি বানাতে চেয়েছিলেন। সে বিষয়ে কথা বলতে আমরা সেখানে গিয়েছিলাম। ছবিটি তৈরি হয়নি কিন্তু তার সঙ্গে যে সময় কাটিয়েছিলাম সেটি ভোলার নয়। আমি মনে করি তিনি সবেচেয়ে সেরা এবং সেরাই থাকবেন। শুধু বক্সিং রিংয়ে নয়, ব্যক্তিজীবনেও নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে তাকে। সবখানেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
 
বিগ বি বলেছেন, বর্ণবিদ্বেষের মুখে পড়ায় নিজের সোনার পদক নদীতে ছুঁড়ে ফেলেছিলেন মোহম্মদ আলি। নিজের বইতে একথা লিখেছেন আলি। এটা  অনুপ্রেরণাদায়ক। এসময় তিনি আলির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তার আত্মা শান্তি পাক।