জয়পুরহাটে ৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 
জয়পুরহাটের কালাইয়ে পঞ্চম ধাপে গত ২৮মে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নয় চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
 
এর মধ্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান দুইজন, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদে দুইজন, জাসদের মনোনীত চেয়ারম্যান পদে দুইজন, সিপিবির মনোনীত চেয়ারম্যান পদে একজন ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে দুইজন রয়েছে। 
 
কালাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জামানত বাজেয়াপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, পুনট ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ সিদ্দিক রিপন ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোকছেদ আলী ফকির। জিন্দারপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সবুর ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সাজ্জাদুল বারী। আহম্মেদাবাদ ইউনিয়নে জাসদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তাজমহল হোসাইন ও সিপিবির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম। উদয়পুর ইউনিয়েনের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আয়নুল হক, জাসদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তারেকুল ইসলাম মিলন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. গেলাম শহীদ ইকবাল চৌধুরী।
 
এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কোন চেয়ারম্যান প্রার্থী তার নিজ নির্বাচনীয় এলাকায় ভোটাভুটির মাধ্যমে মোট ভোটার সংখ্যার আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী নয় চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।