নির্বাচনী সহিংসতায় পাবনার ঈশ্বরদী উপজেলায় আহত একজন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মৃত সিরাজুল ইসলাম কালুর বাড়ি উপজেলার শাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামের গেদু শেখের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কালু মারা যান।
কালুর পরিবার জানায়, গত ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগ নেতা হাশেম মেম্বার ও অপর আওয়ামী লীগ নেতা মিন্টু মেম্বার গ্রুপের মধ্যে বাবুলচরা উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ বাধে। সে কালুসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কালুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় কালু শনিবার বিকাল চারটার দিকে মারা যান।