মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে যশোরের চৌগাছা উপজেলার ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
চৌগাছা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, 'আমাদের নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে, যে কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সমস্যা সমাধানের জন্য মিটিংএ বসেছি।'
যে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে সেগুলো হলো- যশোর-চৌগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর, চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-পুড়াপাড়া ও চৌগাছা-শার্শা।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী যাত্রীরা বেশি দূর্ভোগে পড়েছে।