সাতক্ষীরায় ১৩ কেজি রূপা জব্দ

 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১৩ কেজি রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রবিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছার একটি পরিত্যক্ত বাড়ি থেকে রূপাগুলো জব্দ করা হয়। 
 
তলুইগাছা বিওপির হাবিলদার আকরাম হোসেন জানান, রূপাগুলো ভারত থেকে নিয়ে এসে একটি পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল চোরাকারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রূপাগুলো জব্দ করা হয়েছে।