৫ হাজার পিস মুরগির বাচ্চাসহ মিনি ট্রাক জব্দ

 
সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা পাঁচ হাজার পিস মুরগির বাচ্চাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বিজিবি। রবিবার এগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
 
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, বিজিবির একটি টহল দল বাঁকাল চেক পোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধ পথে আনা পাঁচ হাজার পিচ মুরগির বাচ্চাসহ একটি মিনি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্যে ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।