‘খালেদা জিয়ার নামে সিম নিবন্ধন হয়নি’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে কোনো সিম নিবন্ধন হয়নি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
আজ রবিবার দুপুরে সচিবালয়ে ৬টি মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
 
প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিম নিবন্ধন করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধন করা হয়েছে বলেও তিনি জানান।