লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হাজিরহাট মিল্লাত একাডেমিতে ছাত্রী লাঞ্ছনাকারী শিক্ষক মিহির দাসের অপসারণের দাবিতে ক্লাস বর্জন ও শ্রেণিকক্ষে তালা লাগিয়েছে ছাত্র ছাত্রীরা।
রবিবার সকাল ১০টায় মিল্লাত একাডেমিতে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেয়। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে শিক্ষক মিহির দাস ঐ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে লাঞ্জিত করেন।
লাঞ্ছনার শিকার ছাত্রী জানায়, শিক্ষক মিহির দাসের নিকট ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়তে গেলে ঐ সময় কোন শিক্ষার্থী না থাকায় সে আমার শ্লীলতাহানির চেষ্টা করে। আমি সেখান থেকে পালিয়ে এসে আমার অভিভাবককে বিষয়টি জানাই।
ছাত্রীর চাচা জানান, আমরা পরিবারের পক্ষ থেকে বিষয়টি সভাপতিকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছিলেন বলে আইনি ব্যবস্থা নেইনি। কিন্তু এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
শিক্ষক মিহির দাস জানান, আমি চাকুরী থেকে অব্যাহতি নেব।
এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট খায়ের এজাজ মাসউদ জানান, তিনি ম্যানেজিং কমিটির নিকট অপরাধ স্বীকার করেছেন। আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।