পুত্রবধূ খুনের ঘটনায় মাগুরার বাড়িতে শোকের মাতম

চট্টগ্রামে এসপি বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের ঘটনায় মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় অবস্থিত বাবুল আক্তারের পৈত্রিক বাড়িতে চলছে শোকের মাতম। পুত্রবধূর নির্মম এই হত্যার ঘটনায় বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ ও মা শাহিদা বেগম বিলাপ করছেন আর কান্নায় ভেঙ্গে পড়ছেন।
 
এদিকে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী ও শুভাকাঙ্খিরা সমবেদনা জানাতে বাবুল আক্তারের পিতার বাড়িতে ভিড় করেন। মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাবুল আক্তারের বাড়িতে গিয়ে তার শোকাহত বাবা-মাকে সমবেদনা জানান। 
 
উল্লেখ্য, এসপি বাবুল আক্তারের বাবা পুলিশের অবসরপ্রাপ্ত এস আই আব্দুল ওয়াদুদ ও মা শাহিদা বেগম, ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু মাগুরা শহরের কাউন্সিল পাড়ার নিজ বাড়িতে বসবাস করছেন।