রাজধানীর উত্তরার একটি নির্মাণাধিন বাড়িতে ইকবাল হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ১০ নম্বর সেক্টরের ৪৮ নম্বর রোডের ১৩ নম্বর নির্মাণাধিন বাড়ির দোতলার সিঁড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ হত্যার কারণ জানা যায় নি। নিহতের বাড়ি তুরাগ থানায় বলে জানা গেছে।