অনুশীলনে একা মেসি!

শুরু হয়ে গেছে কোপা আমেরিকার শতবর্ষী আসর। অভিযান শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে একা অনুশীলন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
 
গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচের ৬৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার। এর পরই শঙ্কা জাগে, চিলির বিপক্ষে ম্যাচের আগে হয়ত নাও সেরে উঠতে পারেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা।
বার্সেলোনার আদালতে কর ফাঁকির মামলার শুনানি শেষ করে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
 
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে শনিবার মেসির অনুশীলনের খবর দেয়। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।