ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫৬০ কার্টন সিগারেট উদ্ধার করেছে কাস্টমস ও গোয়েন্দা তদন্ত শাখা। রবিবার সকালে এ সিগারেট উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার রিয়াদুল ইসলাম জানান, সকালে হযরত শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইটের এক নম্বর গেট থেকে ব্ল্যাক ব্যান্ডের ২৫৬০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। কার্টন গায়ে লেখা তথ্য থেকে জানা গেছে, ২৬ এপ্রিল এই চালানটি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে আনা হয়েছিল। উদ্ধারকৃত সিগারেটের মূল্য প্রায় দুই কোটি টাকা।