রাজধানীর পরিবাগের একটি ভবনের কার্নিস থেকে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশ।
ওই গৃহপরিচারিকার নাম শান্তা (১৫)। শনিবার গভীর রাতে পরিবাগের একটি ১৩ তলা ভবনের কার্নিস থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুই গৃহপরিচারিকা ও গৃহকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, কারা কিভাবে ওই গৃহপরিচারিকাকে হত্যা করে লাশ কার্নিসে রেখে দিয়েছে তা তদন্ত করা হচ্ছে।