শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি মারা গেছেন।
নিহতের নাম বুরুজ আলী (৪৫)। তিনি ওই ইউনিয়নের বালিদা পাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। রবিাবর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার ভেলুয়া ইউনিয়নে নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর রাত ১ টার দিকে ৮ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার কালু মিয়া ও পরাজিত মেম্বার প্রার্থী আজিজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আজিজুল হকের সমর্থকরা বুরুজ আলীর ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে তিনি মারা যান।
শ্রীবরদী থানার ওসি এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।