উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেড় লাখ ইউরো জরিমানা গুণতে হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। ন্যু ক্যাম্পে গত মৌসুমে বিচ্ছিন্নতাবাদী পতাকা উড়ানোতে তাদের এই শাস্তি দেয় উয়েফা।
তবে আগামী দুই বছরে এই কাজের পুনরাবৃত্তি না হলে জরিমানার ৫০ হাজার ইউরো মওকুফ করা হবে বলে জানায় উয়েফা। কাতালুনিয়ার স্বাধীনতাকে কেন্দ্র করেই ইদানিং এমন প্রতীকে পতাকা উড়ানোর চল বেড়েছে। আর ইউরোপীয় ফুটবল সংস্থাটি এটিকে রাজনৈতিক প্রতীক হিসেবেই গণ্য করেছে।
গত জুলাইতেও বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একই কাণ্ডের কারণে বার্সাকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।